শুক্রবার, ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ৩রা রমজান, ১৪৪৭ হিজরি

বৃষ্টির জন্য দুহাত তুলে কেঁদে বুক ভাসালেন মুসল্লিরা

মোজাম্মেল হক :দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা, তাপদাহে নাভিশ্বাস উঠেছে জনজীবনে। কমছেই না তাপমাত্রার পারদ উলটো দিন দিন বাড়ছে গরম আর তাপদাহ। বৃষ্টির আশায় প্রহর গুনছে মানুষ। বৃষ্টির আশায় ইস্তিসকার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। এসময় মুসল্লিরা আল্লাহর দরবারে দুহাত তুলে কান্না করেন।

বুধবার ২৫ এপ্রিল ২০২৪ সকালে ৮নং ভোগনগর ইউনিয়নের রহিম বখস উচ্চ বিদ্যালয়ের মাঠে ইসতেস্কার নামাজ অনুষ্ঠিত হয়,
এতে উপজেলা বিভিন্ন এলাকায় কয়েকশত মুসল্লী অংশ নেয়।

নামাজে ইমামতি করেন আলহাজ্ব মোঃ মিরাজ রহমান সাবেক অধ্যক্ষ বীরগঞ্জ ফাজিল মাদ্রাসা। নামাজ শেষে বৃষ্টির আশায় বিশেষ মোনাজাত করা হয়। এ সময় মুসল্লিরা কাঁদতে কাঁদতে আল্লাহর দরবারে দুই হাত তুলে বীরগঞ্জ উপজেলাসহ পুরো বাংলাদেশে বৃষ্টি বর্ষণের জন্য দোয়া করেন।

দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় মানুষ পানির জন্য খুব বিপদে আছে। বৃষ্টি বা পানির জন্য আল্লাহ সালাতের মাধ্যমে চাইতে বলেছেন। আল্লাহর কাছে চাওয়া সুন্নাত। আর চাওয়াকে আরবিতে সালাতুল ইস্তিসকার বলা হয় অর্থাৎ পানির জন্য দোয়া করা।

তিনি আরও বলেন, রাসুল (সা:) এই নামাজের সময় তার দুহাত উল্টে মোনাজাত করতেন। তার মানে তিনি পরিস্থিতির পরিবর্তন চাচ্ছেন। আমরাও উনার মতো করে করার চেষ্টা করেছি।

সম্পর্কিত