বুধবার, ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে শাবান, ১৪৪৭ হিজরি

রাজবাড়ীর গোয়ালন্দে ১৬০ বোতল ফেনসিডিলসহ গ্রেতার ২

স্টাফ রিপোর্টার, রাজবাড়ী:রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থেকে ১৬০ বোতল ফেনসিডিসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। সেইসাথে জব্দ করা হয়েছে মাদক বহনে ব্যবহৃত ২টি মোটরসাইকেল।

বুধবার (১৭ এপ্রিল) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালন্দ ঘাট এলাকা হতে তাদের আটক করা হয়।

আটকরা হলো, মোঃ আব্দুস সামাদ (৩০) ও রিয়াজ শরিফ ওরফে শাহিন (৩২)। এরা দুইজন কুষ্টিয়া জেলার ইসলামি বিশ্ববিদ্যালয় থানার এলাকার বাসিন্দা।

র‌্যাব-১০ এর কোম্পানি কমান্ডার শাইখ আক্তার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন, কুষ্টিয়া হতে মাদক নিয়ে মোটরসাইকেল যোগে তারা ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল।

সম্পর্কিত