স্টাফ রিপোর্টার-{ মেজবাহ }: কুড়িগ্রামের উলিপুর উপজেলায় পালিত হচ্ছে বাংলা নববর্ষ।
এবারের বর্ষবরণ অতীতের থেকে আলাদা। পহেলা বৈশাখ তারিখকে বাংলাদেশে প্রত্যেক জেলায়, উপজেলায় পালিত হচ্ছে নববর্ষ।
রবীন্দ্রসঙ্গীতে মুখরিত কুড়িগ্রামের উলিপুর উপজেলা। অলিতে-গলিতে পালন করা হচ্ছে বাংলা নববর্ষ উৎসব । বাংলার জাতীয় উৎসবকে সম্মান জানিয়ে আজ সকালে উলিপুরের রাজপথে হেঁটেছেন হাজার হাজার মানুষ। যোগ দিয়েছে – হিন্দু, মুসলিম সহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষ। স্কুল , কলেজ সহ জনপ্রতিনিধি গণ্যমান্য ব্যক্তিবর্গ ছাড়াও রয়েছে প্রশাসনিক লোকজন। পাশাপাশি সাধারণ মানুষের আনাগোনা।
বাংলা নববর্ষ উপলক্ষে বিভিন্ন প্রান্তে বর্ণাঢ্য শোভা যাত্রা ছাড়াও বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে করা হয়েছে।
প্রতিবছরের মতো এবারে তার আয়োজন খুব কম ব্যবসায়ীরা হালখাতার আয়োজন করেছেন। বাঙালিরা মিষ্টি, মাছ মাংস, পান্তা ভাতের পদ রেখেছেন খাদ্য তালিকায়। পরেছেন নতুন পোষাক। সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার। ফলে বন্ধ স্কুল, কলেজ সহ সরকারি প্রতিষ্ঠান। এই নববর্ষ একটি নতুন ভোরের সূচনা করুক, আশা, শান্তি, আনন্দ এবং সুখ।
শুভ নববর্ষ।












