রবিবার, ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই রমজান, ১৪৪৭ হিজরি

রাবিতে হলে অস্থানরত শিক্ষার্থীদের নিয়ে ঈদ স্পেশাল লাঞ্চ

ক্যাম্পাস প্রতিনিধি, রাবিঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবসিক হলসমূহে অবস্থানরত শিক্ষার্থীদের জন্য আজ দুপুরে বঙ্গবন্ধু হল ডাইনিং এ ঈদ শুভেচ্ছা বিনিময় এবং মধ্যাহ্ন ভোজ এর আয়োজন সম্পন্ন হলো সবার জন্য পরিবেশন করা হয় ঈদ স্পেশাল লাঞ্চ। সাবেক শিক্ষার্থীবৃন্দের ব্যানারে আয়োজিত এই প্রোগ্রামের সার্বিক সহযোগিতায় ছিলো রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।

পরিবার ও বন্ধুবান্ধব ছেড়ে একাকি আবাসিক হলে ঈদ করা প্রায় ২০০+ শিক্ষার্থী, যারা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার প্রস্তুতি ও চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য আবাসিক হলে থেকে গেছেন, তাদের মাঝে  ঈদের আনন্দ আমেজ ফুটিয়ে তুলতে আয়োজকদের এই প্রচেষ্টা।

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুল্লাহ-হিল-গালিব জানান, ❝সাম্প্রদায়িক সম্প্রীতির এই বাংলাদেশে আমরা বিশ্বাস করি ধর্ম যার যার, উৎসব সবার। তাই আবাসিক হলে উপস্থিত থাকা বিভিন্ন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের নিয়েই আজকের এই আয়োজন করা হয়। ধর্ম, বর্ন নির্বিশেষে সবাই মিলে একত্রে মেতে উঠে ঈদের আনন্দে।❞

শিক্ষার্থীদের পাশাপাশি হলের দায়িত্বে থাকা নিরাপত্তা কর্মীবৃন্দ, সাধারণ কর্মচারীবৃন্দ, ক্যাম্পাসের নিরাপত্তার দ্বায়িত্ব পালন করা পুলিশ সদস্যবৃন্দ সহ কেউই বাদ পড়েনি ক্যাম্পাসের এই ঈদ আয়োজনের অংশ হতে।

সম্পর্কিত