শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

রাজবাড়ী সদরে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ আটক ১

 

মোঃ আমিরুল হক, জেলা প্রতিনিধি রাজবাড়ী ঃ

রাজবাড়ী সদর উপজেলায় মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (০৩ মার্চ) দিবাগত রাত আনুমানিক পৌনে ১১ টার গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার হরিনধরা চন্দনী এলাকায় অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এ সময় ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ জালাল ওরফে জাম্বুকে গ্রেপ্তার করে। গ্রেফতারকৃত জামাল একই গ্রামের মোঃ আব্দুস সালাম খাঁ’র ছেলে।

বুধবার (০৪ মার্চ) সকালে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মফিজুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেন। তিনি জানান, আটককৃত আসামীর বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মফিজুল ইসলাম আরো বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে জেলা গোয়েন্দা শাখা কাজ করে যাচ্ছে। এমন অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

সম্পর্কিত