মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি

মোরেলগঞ্জে গণহত্যা দিবস পালিত

কলি আক্তার মোরেলগঞ্জ(বাগেরহাট) প্রতিনিধি:সারা দেশের ন্যায় বাগেরহাটের মোরেলগঞ্জেও ২৫ মার্চ গণহত্যা দিবস ২০২৪ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ২৫ মার্চ সোমবার বেলা ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার এস.এম. তারেক সুলতানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মো. শাহ-ই-আলম বাচ্চু। আলোচনায় অংশগ্রহন করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. লিয়াকত আলী খান, মুক্তিযোদ্ধা এম.কে. আজিজ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস.এ. সাইফুল ইসলাম, উপজেলা সহকারী শিক্ষা অফিসার সজল মহলী। আলোচনা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সম্পর্কিত