বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

বৃক্ষ রোপণ করে দাম্পত্য জীবন শুরু করলেন নবদম্পতি

রাইসুল ইসলাম নোমানঃ

গতকাল (৯ই মে) কুড়িগ্রাম সরকারি কলেজ শাখা গ্রীন ভয়েস এর সভাপতি সুমনা রানী দাস একই গ্রামের লক্ষন চন্দ্র দাশের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
কুড়িগ্রাম সদর পৌরসভার হরিকেশ মাঝিপারায় এই বিবাহ অনুষ্ঠিত হয়।

বিবাহ সম্পন্ন করে বৃক্ষ রোপন এর মাধ্যমে দাম্পত্য জীবনের যাত্রা শুরু করেন লক্ষন-সুমনা দম্পতি। এছাড়াও বিবাহে আমন্ত্রিত অতিথিদের মাঝে অর্ধশত গাছ বিতরণ করা হয়। বাংলাদেশের প্রথম পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েসে কাজ করার ফলে বৃক্ষ রোপনের প্রতি ভালো লাগা তৈরি হয় সুমনা রানি দাশের। এই ভালো লাগার জায়গা থেকে নিজের বিয়েতে বৃক্ষ রোপন ও বিতরণের চিন্তা করেন বলে জানান সুমনা রানী দাশ। বিয়ের আমন্ত্রনে এসে গাছ উপহার পেয়ে ভিন্ন ধর্মী এই আয়োজনের প্রশংসা করেন অতিথিরা।

সম্পর্কিত