রবিবার, ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জিলকদ, ১৪৪৭ হিজরি

গোপালপুরে এসএসসি-সমমান পরীক্ষা সুষ্ঠু-সুন্দর ও নকলমুক্ত করতে মতবিনিময় সভা

 

-বিশ্বজিৎ চক্রবর্তী
টাঙ্গাইল জেলা প্রতিনিধি:

টাঙ্গাইলের গোপালপুরে আসন্ন এসএসসি সমমান পরীক্ষা সুষ্ঠু-সুন্দর ও নকলমুক্ত পরিবেশে সুসম্পন্ন করার লক্ষ্যে দিক নির্দেশনামুলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৯ এপ্রিল)উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ সভায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: জিল্লুর রহমান।
সহকারী অধ্যাপক কে.এম শামীমের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো: জোবায়েরুল হক আমিন, সাধারণ সম্পাদক মো: আমিনুল ইসলাম, সূতী ভি.এম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: আতিকুর রহমান, গোপালপুর প্রেসক্লাব সম্পাদক অটল শরিয়ত উল্লাহ প্রমূখ।
আসন্ন পরীক্ষা সুষ্ঠু,সুন্দর ও নকলমুক্ত করতে বক্তারা সরকারের নতুন পদক্ষেপকে স্বাগত জানান। পাশাপাশি আশা প্রকাশ করেন নতুন কিছু আইন সংযুক্তির ফলে আসন্ন এই পরীক্ষা ছাত্র-শিক্ষক-অভিভাবকসহ শিক্ষা ব্যবস্থার ইতিবাচক পরিবর্তন আনবে বলে তারা আশাবাদী।
উপজেলার স্কুল-মাদ্রাসার প্রধানগণ ও পরীক্ষায় দায়িত্ব প্রাপ্ত শিক্ষকগণ এ সময় সভায় উপস্থিত ছিলেন।।

সম্পর্কিত