বৃহস্পতিবার, ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

বালিয়াডাঙ্গীতে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

মোঃ সাইফুল ইসলাম বালিয়াডাঙ্গী ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে উপজেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক ও বালিকা) অনূর্ধ্ব-১৭ বালিয়াডাঙ্গী উপজেলার সমির উদ্দিন স্মৃতি মহাবিদ্যাল মাঠে বালক দলের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন আয়োজিত ও উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় ১৫ জুলাই সোমবার বিকাল ৫ টায় উক্ত টুর্নামেন্ট এর ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ সফিকুল ইসলাম।
উপজেলা নির্বাহী অফিসার আফছানা কাওছার এর সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোমিনুল ইসলাম ভাসানী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সিমা আক্তার,ও বালিয়াডাঙ্গী উপজেলা প্রেসক্লাবের সভাপতি রমজান আলী। এ সময় উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি আফছানা কাওছার, সহ – সভাপতি মীর জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম ও ৩ নং ধনতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুপুর কুমার চ্যাটার্জী , ও ৮ বড়বাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ আকরম আলী সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ৩ নং ধনতলা ইউনিয়ন পরিষদ বনাম ৮ নং বড়বাড়ি ইউনিয়ন এর মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

সম্পর্কিত