বৃহস্পতিবার, ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

দীর্ঘ পাঁচ দিন পর শোয়েবের লাশ পাওয়া গিয়েছে

মোঃ রাহাত হোসেন, সিরাজগঞ্জ:

সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকে শাহজাদপুরের রাউতারা সুইসগেটে পিকনিক করতে এসে ৪ জন পানিতে ডুবে গিয়েছিল। তার মধ্যে তিনজনকে উদ্ধার করতে পারলেও শোয়েব কে উদ্ধার করা সম্ভব হয়নি। পরবর্তীতে অনেক খোঁজাখুঁজির দীর্ঘ পাঁচ দিন পর শোয়েবের মৃত লাশ বাঘাবাড়ি পোর্ট এর পাশে নদীতে ভেসে উঠে। এই লাশটি দেখে শোয়েব এর পরিবারের পরিচিত এক মাঝি শোয়েব এর পরিবারকে খবর দেয়। সাথে সাথে শোয়েবের পরিবারের সকল সদস্য সেখানে উপস্থিত হয় এবং লাশটি দেখে কনফার্ম করে যে এটা শোয়েবের লাশ।
লাশটি দেখে কান্নায় ভেঙে পড়েন,, শোয়েবের পরিবারের সকল সদস্য।
লাশের খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ সেখানে উপস্থিত হয় এবং তারা জানান নৌ পুলিশ এসে লাশটিকে শুরৎহাল করে পরবর্তী ব্যবস্থা নেবেন।

সম্পর্কিত