শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

ঠাকুরগাঁওয়ে রুহিয়াতে সাংবাদিকের বাড়িতে চুরি

ঠাকুরগাঁ জেলা প্রতিনিধি :জাতীয় পত্রিকা সংগ্রাম প্রতিদিন ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি সুমন ইসলাম এর বাড়িতে চুরি হয়েছে। চোরের দল ঘরের দরজা ভেঙে নগদ ৩০ হাজার টাকা,বাইসাইকেল ,মোবাইল ফোনসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে।
সোমবার গভীর রাতে জেলার রুহিয়া কশালগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।পরিবারের সদস্যরা জানায়, সোমবার গভীর রাতে তারা ঘরে থাকা সমস্ত মালামাল প্রথমে তছনছ করে পরে নগদ ৩০ হাজার টাকা, বাইসাইকেল দামি মোবাইল ফোনসহ অন্যান্য মূল্যবান জিনিষ চুরি করে নিয়ে যায়। ২২জানুয়ারি মঙ্গলবার সকালে চুরির ঘটনা তাদের নজরে আসে।

সাংবাদিক সুমন আলী জানান, রাতে কাজ শেষে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন তিনি। রাত দুইটার পর কোনো এক সময় চোর সিধ কেটে ঘরে ঢুকে চুরি সংঘটিত করে। এ সময় চোর ঘরে থাকা একটি বাইসাইকেল , একটি মোবাইল ফোন, নগদ ৩০ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। সকালে ঘুম থেকে উঠে চুরির ঘটনা দেখতে পান সাংবাদিক সুমন । এ ঘটনায় রুহিয়া থানায় একটি অভিযোগ জানিয়েছেন তিনি ।

রুহিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: গুলফানুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত করে চোরকে ধরার চেষ্টা চলছে।

সম্পর্কিত