শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা জিলকদ, ১৪৪৭ হিজরি

গোমস্তাপুরে পরিবেশ বান্ধব কৃষক মাঠ দিবস পালিত

জাকির হোসেন সনি, স্টাফ রিপোর্টার: ২০২৩- ২০২৪ অর্থ বছরে পরিবেশ বান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্প (১ম সংশোধিত) এর আওতায় পরিবেশ বান্ধব কৃষক মাঠ স্কুলের মাঠ দিবস ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৮এপ্রিল) বিকাল ৫টায় উপজেলার রহনপুর ইউনিয়নের পীরপুর দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা। প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মুঃ জিয়াউর রহমান। বিশেষ অতিথি ছিলেন গোমস্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল উদ্দিন মন্ডল, রহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সোহরাব।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার তানভির আহমেদ সরকার। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলাসহ উদ্ভিদ সংরক্ষণ অফিসার সেরাজুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা ইব্রাহিম খলিল, আঃ রাকিব প্রমুখ। শেষে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণ অনুষ্ঠান।

সম্পর্কিত