বৃহস্পতিবার, ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

গোপালপুর চৌধুরী মেলায় চলছে অশ্লীল নৃত্য। বিপাকে এসএসসি পরীক্ষার্থীরা

স্টাফ রিপোর্টারঃ- মোঃ গোলাম মোরশেদ:

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার পালশা ইউনিয়নের গোপালপুর গ্রামে মেলার নামে চলছে অশ্লীল নৃত্য। যাত্রাপালা ও সার্কাস এবং যাদু খেলার নামে চালাচ্ছে অশ্লীল নৃত্যু দেখতে ছুটছেন তরুণ ও যুবকরা।
এ নিয়ে স্থানীয়রা বলছেন, মেলার নামে সন্ধ্যার পর চলছে অশ্লীল নৃত্যু, বিকট শব্দের গান ও অপসাংস্কৃতিক অনুষ্ঠান। এবং পাশে আদিবাসী পাড়া থাকায় বাংলা মদের নেশায় মাতলামো করছে একরার যুবক ছেলেরা।
তারা জানান, বিকট শব্দের এ গানের কারণে একদিকে যেমন এসএসসি পরীক্ষর্থীদের লেখাপড়ার প্রস্তুতি নষ্ট করছেন। অন্যদিকে, অশ্লীল নৃত্যু যুব সমাজকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে। এই মেলাকে কেন্দ্র করে চরম বিপাকে পড়েছে এসএসসি পরীক্ষার্থীরা।
ওই এলাকার এসএসসি পরীক্ষার্থীরা বলেন, গত কয়েক দিন ধরে মেলার মাইকের বিকট শব্দের কারণে সঠিকভাবে পড়ালেখা করা সম্ভব হচ্ছে না। যাতে পরীক্ষা চলাকালীন পড়ালেখা করে ভালভাবে প্রস্তুতি গ্রহণ করতে গ্রাম ছেড়ে উপজেলায় ম্যাচ খুঁজছে।
এছাড়াও নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েটি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বলেন, আমরা পরীক্ষা চলা কালিন সময় মেলা করতে নিষেদ্ধ করেছিলাম। উল্টো আমারদেকে হুমকি-ধমক দিয়েছে। স্হানীয় নেতা কর্মীরা।
এ বিষয়ে ঘোড়াঘাট থানার ওসি জানান, শিক্ষার্থীরা ও অভিভাবগণ আমাদেরকে লিখিত অভিযোগ করেলে। আমি দিনাজপুর পুলিশ সুপারের সাথে কথা বলে বিষয়টির ব্যবস্থা গ্রহণ করব।
তিনি আরও জানান, মেলার কারণে পরীক্ষার্থী পড়ালেখায় বিঘ্ন সৃষ্টি হবে, এটা কোনো ভাবেই প্রশাসন মেনে নেয়া হবে না।

সম্পর্কিত