বৃহস্পতিবার, ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

কুড়িগ্রামে অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক  আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদকঃ

কুড়িগ্রামে অস্ত্র মামলায় ১০ বছর সাজাপ্রাপ্ত পলাতক আসামী আজিজুল হককে গ্রেফতার করেছে কুড়িগ্রাম সদর থানা পুলিশ ।
২১ সেপ্টেম্বর রোববার দুপুরে কুড়িগ্রাম সদর থানার এসআই হাসানুজ্জামান, এএসআই শওকত আলম সিদ্দিকী ও এএসআই রিয়াজুল এর যৌথ অভিযানে মামলা নং জিআর ৫৭১/১৭ (কুড়িগ্রাম) এর অস্ত্র মামলায় ১০ বছর সাজাপ্রাপ্ত পলাতক আসামী মো: আজিজুল হক (৫১), পিতা মৃত ইসমাইল, ঠিকানা হিঙ্গনরায় চৌধুরীপাড়া, কুড়িগ্রামকে বিশেষ সোর্সের মাধ্যমে খবর পেয়ে তার নিজ বাড়ি হতে গ্রেফতার করে পলাতক আসামী মো: আজিজুল হককে।
তার বিরুদ্ধে মাদকসহ ২২টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে।

সম্পর্কিত