বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

এ আর রহমান এডুকেশন ট্রাস্ট এর উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কবর খোদক ব্যক্তিদের জন্য সেমাই চিনি বিতরণ

 

আখতারুজ্জামান আসিফ, কুড়িগ্রাম, চিলমারী: ২০ মার্চ ২০২৬, রোজ শুক্রবার, দুপুর ২ ঘটিকায় আলো ছায়া যুব ফাউন্ডেশন কার্যালয়ের আয়োজনে মাওলানা মুফতি ঈমাম নুরুর রহমানের প্রতিষ্ঠিত এ আর রহমান এডুকেশন ট্রাস্ট এর উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কবর খোদক ব্যক্তিদের জন্য সেমাই চিনি বিতরণ।

এসময় উপস্থিত ছিলেন আলো ছায়া যুব ফাউন্ডেশন এর সভাপতি সিদ্দিকা রেশমা, সাধারন সম্পাদক,আখতারুজ্জামান আসিফ, কার্যকরী সদস্য মোঃ আবুবকর সিদ্দিক, মোঃ আবু হারেছ প্রমুখ।

মানুষের শেষ যাত্রায় যে ঘর নির্মাণ করেন, তাদের সম্মানে এ আয়োজন করা হয়, তারা মহান আল্লাহ তায়ালাকে রাজীখুশি করার জন্য বিনা পারিশ্রমিকে এ কাজটি সম্পন্ন করেন।

সম্পর্কিত