বৃহস্পতিবার, ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

আত্রাইয়ে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত

মো:মেহেদী হাসান,স্টাফ রিপোটারঃবাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে ৩ মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে
নওগাঁর আত্রাই উপজেলার ৫নং বিশা ইউনিয়নের সমস পাড়া উচ্চ বিদ্যালেয় কৃষক দলের বিশাল কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (১৮ জানুয়ারি) আত্রাই উপজেলার বিশা ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশা ইউনিয়নের জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি মো:সেলিম।

উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন ৫নং বিশা ইউনিয়ন বিএনপির সভাপতি মো:সাইফুল ইসলাম।
তিনি বলেন, কৃষকদের সংখ্যাগরিষ্ঠ করার লক্ষ্যে সারাদেশে কৃষক সমাবেশ করা হচ্ছে।আগামী দিনে কৃষক সংগঠন আরো শক্তিশালী হবে।

৫ নং বিশা ইউনিয়ন কৃষকদলের সভাপতি মোঃসেলিম সভাপতিত্বে ৫নং বিশা ইউনিয়ন ও উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দুপুর থেকেই মিছিলে মিছিলে মুখরিত হয়ে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে সমস পাড়া স্কুলের প্রাঙ্গন। সমাবেশে হাজার হাজার নেতাকর্মী উপস্থিত হন।

সম্পর্কিত