বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

৪শতাধিক দুঃস্থদের মাঝে তারেক রহমান প্রদত্ত শাড়ি -লুঙ্গী বিতরণ

সানোয়ার হোসেন,শাজাহানপুর(বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়া শাজাহানপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিএনপি প্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক প্রদত্ত ঈদ সামগ্রী অসহায় দুঃস্থ ও গরিব মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।
আজ মহান স্বাধীনতা দিবসে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে উপজেলার ৯টি ইউনিয়নের চার শতাধিক দু:স্থদের মাঝে এ সকল বস্ত্র বিতরণ করা হয়।
শাহজাহানপুর উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রহমান আজাদের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় এর বক্তব্য রাখেন বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আইয়ুব হোসেনের সঞ্চালনায় অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ওয়াসিম সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক সনেট শেখ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদ আব্দুল মমিন, স্বেচ্ছাসেবক দল নেতা ডা: আমিনুল ইসলাম উজ্জ্বল মেডিকেল অফিসার রাফাত উল্লাহ কমিউনিটি হাসপাতাল, জোবায়ের ইসলাম, রেজাউল করিম রেজা আব্দুর রাজ্জাক, রকি, সাংবাদিক আব্দুল ওহাব, মোয়াজ্জেম হোসেন প্রমুখ।

সম্পর্কিত