বুধবার, ১০ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
বুধবার, ১০ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের বিরুদ্ধে সেবার অনিয়ম ও অসদাচরণের অভিযোগ

সুলতান আহম্মেদ, (সাঘাটা) গাইবান্ধাঃগাইবান্ধার সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. সানজিদা আক্তার সেতুর বিরুদ্ধে রোগী ভর্তি না নেওয়া ও অসদাচরণের অভিযোগ উঠেছে।

স্থানীয় সাংবাদিক ও মানবাধিকার কর্মী মোঃ আনসারুজ্জামান (রেজুয়ান) এ বিষয়ে সাঘাটার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি আরও জানান, গত ১৫ মার্চ সকালে এক ব্যক্তি চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে চিকিৎসক ডা. সানজিদা আক্তার সেতু রোগীকে ভর্তি ও চিকিৎসা প্রদান না করে অবহেলা করেন। এছাড়াও রোগীর সঙ্গে তিনি অসদাচরণ করেছেন। একইভাবে ভর্তি না নেওয়ার কারণ জানতে ঐ সাংবাদিক এ চিকিৎসা কর্মকর্তার নিকট কারণ জিজ্ঞেস করলে তার সঙ্গেও অসদাচরণ করেছেন তিনি।

অভিযুক্ত চিকিৎসক ও মেডিকেল অফিসার সেতুর মুঠোফোনে একাধিকবার কল দিয়েও বক্তব্য পাওয়া যায় নি।

এ বিষয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, হাসপাতালের এই চিকিৎসক রোগীদের সঠিক চিকিৎসা না দিয়ে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার জন্য বেসরকারি ক্লিনিকে পাঠান। এতে সাধারণ রোগীরা ভোগান্তির শিকার হচ্ছেন।

ভুক্তভোগী ও স্থানীয়রা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তারা সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান, যাতে সাধারণ মানুষ নিরবচ্ছিন্ন ও সঠিক চিকিৎসাসেবা পেতে পারে।

সম্পর্কিত