মঙ্গলবার, ৯ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
মঙ্গলবার, ৯ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

রাজবাড়ীর পাংশায় চোরাই মোটরসাইকেল চক্রের মূলহোতা মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

রাজবাড়ী প্রতিনিধিঃ

রাজবাড়ীর পাংশায় চোরাই মোটরসাইকেল কেনাবেচা চক্রের মূলহোতা মোঃ সাইদুল ইসলাম (২৬) নামে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত সাইদুল ইসলাম পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়নের জয়গ্রামের বায়তুন নূর হাফিজিয়া মডেল মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিং এবং দারুল কোরআন মহিলা মাদ্রাসায় শিক্ষকতা করতেন।

তিনি জয়গ্রামের কুরবান আলী মোল্লার ছেলে। এসময় তার কাছ থেকে একটি চোরাই মোটরসাইকেল জব্দ করা হয়।
সোমবার (২৪ মার্চ) সকাল সাড়ে ৯টায় উপজেলার মাছপাড়া ইউনিয়নের জয়গ্রাম এলাকা থেকে এসআই মোঃ শিহাবুদ্দিন ও সঙ্গীয় পুলিশ ফোর্স অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।

পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, গ্রেপ্তারকৃত আসামী দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে চোরাই মোটরসাইকেল সংগ্রহ করে বিক্রি করে আসছিল। এমন সংবাদের ভিত্তিতে তার নিজ এলাকায় অভিযান চালিয়ে সুজুকি গ্যালাক্সার এসএফ ১৫৫ সিসির সিলভার রংয়ের একটি চোরাই মোটরসাইকেলসহ তাকে গ্রেপ্তার করা হয়। (যার রেজি নং-ঢাকা মেট্রো-ল-১৬-৬৭৬৫)। চোরাই মোটরসাইকেল বেচাকেনা করায় তার বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে সোমবার রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে।

সম্পর্কিত