বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

রতন সাহার চার ঘর ও দুটি দোকানে আগুন নগদ টাকা সহ সব পুড়ে ছাই

কুলসুমা, স্টাফ রিপোর্টারঃদিনাজপুরের বিরামপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে রতন সাহার বাড়ির চারটি ঘর ও দুটি দোকানঘর সম্পূর্ণভাবে পুড়ে গেছে। আগুনে নগদ ১০ লক্ষ টাকা ও ঘরের সমস্ত আসবাবপত্র ছাই হয়ে যায়।

শনিবার (৫ এপ্রিল) বেলা ১২টার দিকে উপজেলার বিরামপুর পৌর এলাকার ইসলামী ব্যাংকের পাশে, এসার ও শ্যামলী পরিবহন কাউন্টারের পিছনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানান, আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ দেখা দিয়েছে।

বিষয়টি নিয়ে তদন্ত করছে ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসন।

সম্পর্কিত