সোমবার, ১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
সোমবার, ১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

পীরগাছায় থানার এস.আই শফিকুল ইসলাম  আকন্দ জেলায় শ্রেষ্ঠ উদ্ধারকারী অফিসার নির্বাচিত-

 

সাখাওয়াত হোসেন,
পীরগাছা (রংপুর) প্রতিনিধি-

রংপুরের পীরগাছায় থানায় কর্মরত এস.আই মো: শফিকুল ইসলাম আকন্দ জেলার শ্রেষ্ঠ উদ্ধারকারী অফিসার হিসাবে নির্বাচিত হয়েছেন।
(৬ আগষ্ট) বুধবার রংপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় এ ঘোষনা দেওয়া হয়। জেলা পুলিশ সুপার আবু সাঈম তার হাতে এই সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন।
চলতি বছরের জুলাই মাসে তিনটি আগ্নেয়াস্ত্র ১৫ রাউন্ড গুলি,পাঁচটি চোরাই মোটরসাইকেল একটি অটো ভ্যান উদ্ধার ও ওয়ারেন্ট তামিলসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে ভূমিকা রাখায় অপরাধ পর্যালোচনা অনুষ্ঠানে রংপুর জেলার পীরগাছা থানার এস.আই মোঃ শফিকুল ইসলাম আকন্দ কৃতিত্বের সাথে অপরাধ দমনে সফলতা অর্জন করায় এ সম্মাননা দেওয়া হয়।
পীরগাছা থানায় গত জুলাই মাস দাখিলকৃত তিনটি আগ্নেয়াস্ত্র ১৫ রাউন্ড গুলি,পাঁচটি চোরাই মোটর সাইকেল একটি অটো ভ্যান উদ্ধার ও ওয়ারেন্ট তামিলসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে ভূমিকা রাখার মধ্য দিয়ে এস আই মো: শফিকুল ইসলাম আকন্দ শ্রেষ্ঠ উদ্ধারকারী অফিসার হিসাবে নির্বাচিত হয়েছেন।
পুরস্কার প্রাপ্তির প্রতিক্রিয়ায় এস.আই মোঃ শফিকুল ইসলাম আকন্দ বলেন,পুলিশে যোগদানের পর থেকে ন্যায়, নীতি ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছি।বাংলাদেশের জনগণকে সেবা দেওয়া আমার দায়িত্ব ও কর্তব্য। আমি সেই দায়িত্ব পালন করার চেষ্টা করি। এ ধরনের পুরস্কারে কাজের প্রতি স্পৃহা আরও কয়েকগুণে বেড়ে যায়। আমি ধন্যবাদ জানাই আমার শ্রদ্ধাভাজন অভিভাবক জেলা পুলিশ সুপার স্যার, সি-সার্কেল স্যার ও পীরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) স্যারসহ থানা কর্মরত সকল সহকর্মীদের।

সম্পর্কিত