বুধবার, ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

পত্নীতলায় ভুটভুটির ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

রিফাত হোসেন, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ

নওগাঁর পত্নীতলায় ভুটভুটির ধাক্কায় হবিবর (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত হবিবর পত্নীতলা উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের রহিমাপুর গ্রামের মৃত কেয়ামউদ্দিন আলীর ছেলে।

শনিবার ১০টার দিকে উপজেলার বালুঘা মোড় সংলগ্ন এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

স্থানীয় ও থানা সূত্রে জানা গেছে, সাইকেল আরোহী হবিবর নজিপুর থেকে সাপাহারের উদ্দেশ্যে যাচ্ছিল একই দিক থেকে আসা মুরগিবাহী একটি ভুটভুটি পিছন থেকে তাকে ধাক্কা দিলে রাস্তায় ছিটকে পড়ে হবিবুর। মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই হবিবরের মৃত্যু হয়। স্থানীয়রা উদ্ধার করে তাকে পত্নীতলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কোন অভিযোগ না থাকায় মৃতদেহ  পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

সম্পর্কিত