শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

নবাবগঞ্জে মাদক দ্রব্য গাঁজা চাষের আলামত সহ শাকিব গ্রেফতার,

নবাবগঞ্জে মাদক দ্রব্য গাঁজা চাষের আলামত সহ শাকিব গ্রেফতার,

স্টাফ রিপোর্টার

নবাবগঞ্জে থানা পুলিশের অভিযানে অবৈধ মাদক দ্রব্য গাঁজার গাছসহ শাকিব নামে একজনকে গ্রেফতার করেছে নবাবগঞ্জ থানা পুলিশ

(৩০ জানুয়ারি) বৃহস্পতিবার ভোর ৬.০০ টায় গোপন সংবাদের ভিত্তিতে নবাবগঞ্জ উপজেলা অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মতিনের নির্দেশে এস আই জহুরুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দুই নম্বর বিনোদনগর ইউনিয়নের রামপুর বাজার পূর্বপাড়া গ্রামের মোঃ শাকিব আলম (৪৫) , পিতা- মৃত মোঃ আব্দুল আজিজ এর বসত বাড়ির ভিতর আঙ্গিনায় রান্নাঘরের টিনের চালা থেকে অবৈধ মাদক দ্রব্য গাঁজার ডালপালাসহ গাছ উদ্ধারের পাশাপাশি মাদক চাষী হিসেবে ভিক্টিমকে গ্রেফতার করা হয়েছে। ধারা ৩৬(১) সারণির ১৮(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন২০১৮ অনুসারে এজহার মূলে মামলা দায়ের করা হয়েছে। মামলা নং- ১৮

সম্পর্কিত