বুধবার, ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে সাবেক সচিব ও বিএনপি নেতা আব্দুল বারীর গণসংযোগ

সুকমল চন্দ্র বর্মন (পিমল),উপজেলা প্রতিনিধিঃ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে লিফলেট বিতরণ ও ধানের শীষের পক্ষে গণসংযোগ এবং সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন জয়পুরহাট-২ (কালাই-ক্ষেতলাল-আক্কেলপুর) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক সচিব ও বিএনপি নেতা মো. আব্দুল বারী।

বুধবার বেলা ১১টায় কালাই উপজলার পাঁচশিরা বাজারে সাধারণ মানুষ ও শ্রমিক-মজুরদের মাঝে বিএনপি ঘোষিত ৩১ দফা কর্মসূচি সম্বলিত লিফলেট বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন কালাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মৌদুদ আলম, উদয়পুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক সহকারী অধ্যাপক আব্দুল আলিম, কেন্দ্রীয় যুবদল নেতা মেহেদী হাসান, জিন্দারপুর ইউনিয়ন বিএনপি নেতা সাজ্জাদুর রহমান, বিএনপি নেতা ফিরোজ কবির, উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল কাফি প্রমুখ।

সম্পর্কিত