বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

কুড়িগ্রামে ২৫০ পিস ইয়াবা ও ১টি মোটরসাইকেল উদ্ধার 

নিজস্ব  প্রতিবেদকঃ

কুড়িগ্রাম জেলার রৌমারী থানা পুলিশের একটি চৌকস টিম অদ্য ০৮ জুন ২০২৪ রাত আনুমানিক ০০.৫৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে রৌমারী থানাধীন চর শৌলমারী ইউনিয়নের শান্তিরচর দক্ষিণ পাড়া গ্রাম থেকে একটি মোটরসাইকেলে বিশেষ কায়দায় ফিটিংকৃত অবস্থায় ২৫০ পিস ইয়াবা উদ্ধার করে এবং মোটরসাইকেলটি জব্দ করে।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত)মোঃ রুহুল আমীন বলেন, কুড়িগ্রামের রৌমারীতে মাদকসহ জব্দকৃত মোটরসাইকেল এর মালিক ও উক্ত মাদক কারবারির সাথে জড়িতদের বিরুদ্ধে অনুসন্ধান চলমান রয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।

সম্পর্কিত