সোমবার, ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে শাবান, ১৪৪৭ হিজরি

রাবির নির্মানাধীন ভবনের ছাদ ধ্বস, আহত ৯

বদরুল ইসলাম জামিল, বিশেষ প্রতিনিধি:রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ কামারুজ্জামান হলের ছাদ ধ্বসে ধসে পড়েছে। এতে আহত হয়েছে ৯ জন কর্তব্যরত শ্রমিক। আশঙ্কা করা হচ্ছে আটকা পড়ে আছে আরো বেশ কয়েকজন।

আজ মঙ্গলবার, ৩০ জানুয়ারি বেলা ১২টা ২৫ মিনিটে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট।

১০ তলা বিশিষ্ট নির্মাণাধীন ভবনটির ছাদ ও একাংশ ধসে পড়েছে। এতে হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে কর্মরত শ্রমিকদের ধারণা। কর্মচারীদের কাছ থেকে পাওয়া তথ্য মতে, ভবনটিতে ছাদ ঢালাইয়ের কাজ করছিলেন ১২ জন কর্মচারী। হঠাৎ করে ধসে পড়ে এ ছাদ। এসময় ৩ জনকে হাসপাতালে নেয়া হয়েছে।

রাবির জনসংযোগ দফতরের প্রশাসক ড. প্রদীপ কুমার পান্ডে বলেন, শহীদ কামারুজ্জামান হলের নির্মাণ কাজ চলছে। আমি শুনেছি, সেখানে ছাদের কিছু অংশ ভেঙে পড়েছে। আমি ক্যাম্পাসের বাইরে ছিলাম, এখন যাচ্ছি। গিয়ে বিস্তারিত বলতে পারব।

সম্পর্কিত