শুক্রবার, ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জিলকদ, ১৪৪৭ হিজরি

ভারতে বসে ষড়যন্ত্র করছে হাসিনা ঠাকুরগাঁওয়ে জনসভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর

মোঃ আশরাফুল ইসলাম, স্টাফ রিপোর্টার , ঠাকুরগাঁওঃঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপির আয়োজনে শিবগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে বিশাল এক জনসভার আয়োজন করা হয়েছে।

বিশাল এ জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও এর কৃতিসন্তান ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

অনুষ্ঠানে সভাপতিত্বে করেন ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপি সভাপতি জনাব মোঃ আব্দুল হামিদ ও সঞ্চালনায় সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব মোঃ মাহাবুব হোসেন তুহিন।

প্রধান অতিথি বক্তব্য শেখ হাসিনার ষড়যন্ত্রের কথা তুলে ধরেন বিগত ১৫ বছর অন্যায় অত্যাচারে মধ্যে দিয়ে অনেক মায়েক বুক খালি করেছে। গুম খুন হত্যা মিথ্যা মামলায় অনেক নেতাকর্মীদের জেল খাটানোর কথা তুলে ধরেন।

বক্তৃতা কালে তিনি আরো বলেন বর্তমানে শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়ে ভারতে বসে বাংলাদেশেকে নিয়ে ষড়যন্ত্র করছে।

তিনি নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান করে বলেন সৈরাচারী শাসক হাসিনা পালিয়ে গেলেও তার প্রেতাত্মারা বিভিন্ন ষড়যন্ত্র করে আসছে।

৫ই আগষ্টের গনহত্যার বিচারের জন্য শেখ হাসিনাকে দেশে এনে বিচার করা কথা বলেন এবং অবিলম্বে জাতীয় সংসদ নির্বাচনের দ্বাবী জানা এই বলিষ্ঠবান নেতা।

সম্পর্কিত