রবিবার, ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে শাবান, ১৪৪৭ হিজরি

কুড়িগ্রামের উলিপুরে প্রধান শিক্ষক শরিফা বেগমের অপসারণ এর দাবিতে উপজেলা শিক্ষা অফিস ঘেরাও

oppo_0

নিজস্ব প্রতিবেদকঃ

কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের যমুনা ব্যাপারীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফা বেগমের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে স্থানীয় ছাত্র জনতা ও অভিভাবক বৃন্দ।

উল্লেখ্য, আজ ০৮ সেপ্টেম্বর ২০২৪ ই তারিখ রোজঃ রবিবার বেলা ১০ ঘটিকায় যমুনা চৌমুহনী বাজারে প্রায় তিন শতাধিক মানুষ একত্রিত হয়ে উপজেলা শিক্ষা অফিস অভিমুখে যাত্রা শুরু করে। বেলা ১১ টায় উলিপুর উপজেলা অফিসের সামনে তারা একত্রিত হয়ে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করেন।

এ সময় প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ তুলে ধরেন স্থানীয় ছাত্র জনতা এবং অভিভাবকবৃন্দ। অন্যতম অভিযোগ গুলো হচ্ছে অর্থ আত্মসাৎ, দলীয়করণ, স্বেচ্ছাচারিতা, অনুপস্থিতি এবং রাজনৈতিক দলের পরিচয় আধিপত্য বিস্তার।

এ সময় উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের সাবেক সভাপতি আব্দুর রহিম সরকার, অত্র ওয়ার্ডের ইউপি সদস্য আনিসুর রহমান, এলাকার সর্বগ্রহনযোগ্য ব্যাক্তি আকবর আলী মিয়াজী সহ প্রায় তিন শতাধিক অভিভাবক ও ছাত্র জনতা।

নার্গিস বেগম তোকদার, উপজেলা শিক্ষা অফিসার(ভারপ্রাপ্ত) বলেন,

আমরা তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছি। আগামীকাল তদন্ত হবে। তদন্ত রিপোর্ট জেলা শিক্ষা অফিসে প্রেরণ করা হবে। এবং আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পর্কিত