শনিবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি

ঢেউয়ের শব্দে কান্নার আওয়াজ

আব্দুর রাজ্জাক শাওন

কার হাহাকার কে বা শুনে
হয়না আর বলা
স্বপ্ন চোখে নিয়ে
খালিপেটে যায়না ঘুমানো

কত কিছু ভেসে গেল
যায় না কেন ক্ষুধা
সব হারিয়ে
নিঃশেষ আমি
পারি না কাউতে বলতে
এই ভাবে আর কতদিন
আমি থাকবো নাখেয়ে

সবাই শুনে সবার কথা
তাদের চিৎকার কেউ শুনেনা
ঢেউয়ের শব্দে কাঁদি আমি
সূর্য দেখে হাসি

সম্পর্কিত