শনিবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি

রাজবাড়ীতে ডিবি’র অভিযানে হেরোইনসহ নারী আটক

মোঃ নুরুল ইসলাম, বালিয়াকান্দি ( রাজবাড়ী) প্রতিনিধিঃ

রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ৪.৫ (চার দশমিক পাঁচ) গ্রাম হেরোইনসহ  মাদক ব্যবসায়ী বিথি বেগম (৪৪) কে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার বিথি বেগম গোয়ালন্দঘাট থানার নুর নবী’র মেয়ে।

বৃহস্পতিবার (৪ জুলাই) সকালে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উত্তর দোলতদিয়া পুরাভিটা এলাকা থেকে তাকে হেরোইন বিক্রি করার সময় হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃড বিথি বেগম গোয়ালন্দঘাট থানার নুর নবী’র মেয়ে।

এই বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ী ডিবি’র অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুজ্জামান খান জানান, জেলা পুলিশের গোয়েন্দা শাখার এসআই মোঃ হাসানুর রহমান এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে জেলার গোয়ালন্দঘাট থানাধীন উত্তর দৌলতদিয়া (পোড়াভিটা) এলাকার মোঃ আরিফ কাজীর স্ত্রী রোজী (৫০), এর বাড়ীর সামনে বারান্দার উপর থেকে হেরোইন বিক্রয় কালে মাদক ব্যবসায়ী বিথি বেগমকে ৪৫ পুরিয়া অবৈধ মাদকদ্রব্য হেরোইন এবং মাদক বিক্রির নগদ সর্বমোট ২ হাজার টাকা সহ আটক করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনার সত্যতা স্বীকার করে। উদ্ধারকৃত হেরোইন এর ওজন ওজন ৪.৫ গ্রাম, যার অবৈধ বাজার মূল্য অনুমান ১৩ হাজার ৫ শত টাকা।

গ্রেপ্তার বিথি বেগমের বিরুদ্ধে পূর্বের আরো ২ টি মামলা রয়েছে বলেও জানান গোয়েন্দা শাখার ওসি । এ ঘটনায় রাজবাড়ী গোয়ালন্দঘাট থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পর্কিত