রবিবার, ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে শাবান, ১৪৪৭ হিজরি

বালিয়াকান্দিতে গলায় ফাঁস নিয়ে গৃহবধুর আত্মহত্যা

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি:

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়ন ডাঙ্গাপাড়া পদমদী গ্রামে গীতা বিশ্বাস (৫৫) নামে এক গৃহবধু আত্নহত্যা করেছে। তিনি উপজেলার নবাবপুর ইউনিয়ন ডাঙ্গাপাড়া পদমদী গ্রামের প্রদীপ বিশ্বাসের স্ত্রী।

বুধবার (৩ জুলাই) দুপুর ২ থেকে ৩টার মধ্যে যেকোনো সময় বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের ডাঙ্গাপাড়া পদমদী গ্রামের গীতা বিশ্বাস নিজ বাড়ির ঘরের বাঁশের আড়ার সাথে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করে।

আত্মীয়-স্বজন ও প্রতিবেশী জানায়, গীতা বিশ্বাস পারিবারিক কলহের কারণে অভিমান করে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাস্থলে থানা পুলিশ উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য কাবিল হোসেন জানান, নিহত গীতা বিশ্বাস আমার ওয়ার্ডের একজন বাসিন্দা। আমার জানামতে পারিবারিকভাবে তেমন কোন সমস্যা ছিলনা। তবে সে দীর্ঘদিন শারীরিকভাবে অসুস্থ ছিল। তাকে স্থানীয়ভাবে চিকিৎসা করার পর ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসা করানো হয়েছে। আমার ধারনা তিনি শারীরিক সমস্যার কারণে গলায় বাঁশ ঢুকিয়ে আত্মহত্যা করে থাকতে পারে।

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পর্কিত