রবিবার, ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে শাবান, ১৪৪৭ হিজরি

রাজবাড়ীতে কৃষকলীগের বহিষ্কৃত নেতার মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ড

বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি:

রাজবাড়ীতে মাদকের মামলায় গোয়ালন্দ উপজেলা কৃষক লীগের বহিষ্কৃত সভাপতি মো. হাবিবুর রহমানকে (৪০) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। তিনি গোয়ালন্দ উপজেলার কুমড়াকান্দি গ্রামের জোনাব আলীর ছেলে।

আজ বুধবার (৩ জুলাই) দুপুরে রাজবাড়ীর অতিরিক্ত দায়রা জজ আদালত-১-এর অতিরিক্ত দায়রা জজ জান্নাতুন লিলিফা আকতার জাহান এ রায় দেন।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ১ মে সকাল পৌনে ১১টার সময় গোয়ালন্দঘাট থানার কুমড়াকান্দিতে দণ্ড পাওয়া মো. হাবিবুর রহমানের বসত ঘরের খাটের নিচে একটি মাটির জার থেকে ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেন র‌্যাব। এ ঘটনায় গোয়ালন্দ ঘাট থানায় মামলা করা হয়।

রাজবাড়ীর অতিরিক্ত সরকারি কৌঁসলি (পি.পি) মো. আবু বকর মিয়া বলেন, ফেন্সিডিলের মামলায় হাবিবুর রহমানকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

সম্পর্কিত