বুধবার, ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে শাবান, ১৪৪৭ হিজরি

তানোর তালন্দ ইউপিতে (টিসিবি) ডিলার কতৃক সল্পমুল্যে খাদ্য পণ্য বিক্রয়

জাকির হোসেন (টুটুল):

রাজশাহীর তানোর উপজেলার ৫নং তালন্দ ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনে ১.১১১ জন সুবিধাভোগিদের মাছে নগদ মুল্যে খাদ্য পণ্য বিক্রয় করা হয়েছে।

আজ ৩০-জুন (রবিবার) বেলা: ১১-০০ মিনিটে সরেজমিনে দেখা গেছে, তানোর উপজেলার ৫নং তালন্দ ইউপির ৯টি ওয়ার্ডের (১.১১১) এক হাজার একশত এগার জন দুস্থ-দরিদ্র নারী- পুরুষের মাঝে (টিসিবি-ডিলার, পার্থ ভ্যারাইটি ষ্টোর) প্রোঃ শ্রী উজ্জল চন্দ্র হালদার এর মাধ্যমে জনপ্রতি পাঁচ কেজি চাউল, দুই কেজে ডাউল ও দুই কেজি সোয়াবিন তৈল, নগদ (৪৭০) চারশত সত্তর টাকা মুল্যে বিক্রয় করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ৫নং তালন্দ ইউনিয়ন পরিষদের সচিব মোঃ ওয়াকিল শেখ।
এছাড়াও ৯টি ওয়ার্ড সদস্য ও সংরক্ষীত নারী সদস্যাগনসহ দায়িত্বরত গ্রাম পুলিশগণ উপস্থিত ছিলেন।।

সম্পর্কিত