শনিবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি

বালিয়াডাঙ্গীতে বিশ্ব মা দিবসে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃমনিরুজ্জামান অনিক, বালিয়াডাঙ্গী প্রতিনিধি :

শেখ হাসিনার বারতা, নারী-পুরুষ সমতা এই শ্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয়ের উদ্যোগে বিশ্ব মা দিবস পালিত হয়েছে।

আজ রবিবার (১২ মে ) বেলা ১২ টার দিকে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আলেয়া পারভিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন,
উপজেলা সমাজসেবা অফিসার শরিফুল ইসলাম, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা আবুু বেলাল সিদ্দিক, বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের সভাপতি এন এম নুরুল ইসলাম প্রমুখ। এসময় সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিকসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত