লাখাই প্রতিনিধিঃ লাখাইয়ে পুলিশের অভিযানে পলাতক আসামী আলাউদ্দিন হক নামে এক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ব্যপারে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবুল খায়ের এর সাথে যোগাযোগ করলে তিনি জানান মঙ্গলবার ( ১৯ ডিসেম্বর) দিবাগত রাতে পুলিশের উপ-পরিদর্শক (এস আই) জালাল আহমেদ ও শৈলেশ চন্দ্র দাস সঙ্গীয় পুলিশ ফোর্স সহ অভিযান চালিয়ে যশোর জেলার আমলী আদালত এর ইস্যুকৃত গ্রেপ্তারী পরোয়ানা আদেশে প্রাপ্তের ভিত্তিতে মোড়াকরি ইউনিয়নের ফুলবাড়ীয়া গ্রামের ছলিম মিয়ার ছেলে আলাউদ্দিন হক মন্টু (২৮)কে তার বাড়ী থেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবুল খায়ের আসামী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানায় আসামীকে বুধবার ( ২০ ডিসেম্বর) হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে।







