শুক্রবার, ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জিলকদ, ১৪৪৭ হিজরি

ফোরকানিয়া মাদ্রাসা ও মসজিদের ভিত্তি প্রস্থর উদ্বোধন

মো: শামীম রহমান ,কিশোরগঞ্জ(নীলফামারী)ঃ গত ১৬ ডিসেম্বর নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া ইউনিয়নের মন্ডল বাড়ি সংলগ্ন এলাকায় আবুল কাশেম মন্ডল ফোরকানিয়া মাদ্রাসা ও মসজিদের বহুতল ভবনের ভিত্তি প্রস্থর উদ্বোধন করা হয়। উক্ত ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও ইয়োংলি গ্রুপ চীন এর জেনারেল ম্যানেজার চীন প্রবাসী আলহাজ¦ জিকরুল আলম মন্ডল। ভিত্তি প্রস্থর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাগুড়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সফিকুল ইসলাম, হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।বিভিন্ন সমাজ সেবক ব্যক্তিবর্গের মতামত শেষে ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন বিডি নীয়ালা নিউজ এর চেয়ারম্যান ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ রফিকুল ইসলাম মন্ডল। ভিত্তি প্রস্থর শেষে দোয়া পরিচালনা করেন অত্র মসজিদের ইমাম মৌলভী মজিদুল ইসলাম।

সম্পর্কিত