মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি

নড়াইল থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

উজ্জ্বল রায়ঃ নড়াইল থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার। গতকাল সোমবার (১১ ডিসেম্বর) দিবাগত গভীর রাতে চোরাই মালামাল নিজ হেফাজতে রাখার অপরাধে তিন বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি মোঃ জীবন শেখকে গ্রেফতার করেছে নড়াইল জেলার সদর থানা পুলিশ। আসামি মোঃ জীবন শেখ নড়াইল জেলার সদর থানার পৌরসভাধীন আলাদাতপুর পৌর গোডাউনের পিছনে আশরাফ উকিলের বাড়ির ভাড়াটিয়া ফজলুর রহমানের ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলার সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলামের তত্ত্বাবধানে এএসআই (নিঃ) মোঃ তুহিন আলী সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে রাতে তার ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলা পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান নির্দেশনায় ওয়ারেন্ট তামিলে জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।

সম্পর্কিত