শুক্রবার, ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জিলকদ, ১৪৪৭ হিজরি

নড়াইলে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১

উজ্জ্বল রায়, নড়াইল  প্রতিনিধি:

নড়াইলে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ এজজন গ্রেফতার। দুপুরে মোঃ রুবেল ভূঁইয়া (২৬) নামের একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত মোঃ রুবেল ভূঁইয়া (২৬) নড়াইল সদর থানার বোড়ামারা গ্রামের মোঃ সবুর ভুঁইয়ার ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ সাবিরুল আলম এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) ফারুক হোসেন, এএসআই (নিঃ) মোঃ আনিসুজ্জামান ও এএসআই (নিঃ) মোঃ মাহফুজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে নড়াইল সদর থানাধীন গুপীকান্তপুর আকিদুল ইসলামের চায়ের দোকানের সামনে ইটের সলিং রাস্তার উপর হতে তাকে গ্রেফতার করা হয়। ধৃত আসামির নিকট থেকে মাদকদ্রব্য একশত দুই পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। মামলা পরবর্তী আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
নড়াইল জেলা পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান’র নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

সম্পর্কিত