বুধবার, ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

চিলমারীতে প্রতিপক্ষের নির্বাচনী প্রচারণায় হামলা, আটক

image-1
মিজানুর রহমান মিজান, স্টাফ রিপোর্টার: কুড়িগ্রামের চিলমারী উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিপক্ষের প্রচারণায় হামলার ঘটনায় মো: ফিরোজ মিয়া (৩৫) নামে একজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৩ এপ্রিল) রাতে জোড়গাছ এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ফিরোজ জোড়গাছ এলাকার দৌলা চৌকিদারের ছেলে।
এর আগে গত বৃহষ্পতিবার সন্ধ্যায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী মো: রুকুনুজ্জামান শাহিন হামলার ঘটনায় রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তার দপ্তরে লিখিত অভিযোগ করেন। ওই হামলায় জাহাঙ্গীর আলম নামে আনারস প্রতিকের সমর্থক ও কর্মীর ডান হাত ভেঙে যায় ও আরও কয়েকজন আহত হন।
পরে নুর ই ইলাহী তুহিন, ফিরোজ আলম, দেলোয়ার হোসেন দেলো, রফিয়াল হকের নামে মামলা দায়ের হয়।মামলার এজাহারে রেজাউল করিম লিচুর (কাপ পিরিচ প্রতিক) অজ্ঞাত আরো অর্ধশতাধিক কর্মী সমর্থকদের অভিযুক্ত করা হয়।
অভিযোগ সূত্রে জানা যায়, আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী নেতাকর্মীদের নিয়ে জোড়গাছ বাজারে ভোট চাইতে গেলে হঠাৎ কাপ পিরিচ মার্কার একদল সন্ত্রাসী লাঠি সোটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আনারস প্রতীকের কর্মী সমর্থকদের ওপর অতর্কিত হামলা করে।
চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মো: মোজাম্মেল হক জানান, আটককৃতকে সকালে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হয়েছে।

সম্পর্কিত