বুধবার, ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

কুড়িগ্রামে ২.৩ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদকঃকুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানা পুলিশের একটি চৌকস টিম অদ্য ০৪ মে ২০২৪ সকাল আনুমানিক ১৯.৩০ ঘটিকার সময় ফুলবাড়ী থানাধীন ২নং শিমুলবাড়ি ইউনিয়নের সোনাইকাড়ী মৌজাস্থ শিমুলবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে কুলাঘাটগামী রাস্তা থেকে একটি ব্যাটারি টালিত অটোরিক্সায় ২.৩ কেজি গাঁজা পরিবহনের সময় লালমনিরহাট সদর থানাধীন তেলিপাড়া এলাকার মাদক কারবারি মোঃ নজরুল ইসলাম (৬০)’ কে হাতেনাতে গ্রেফতার করে। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত অটোরিকসা জব্দ করে পুলিশ।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারিট বিরুদ্ধে কুড়িগ্রামের ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে । কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।

কুড়িগ্রাম জেলায় সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে মাদক নির্মূলে ও সম্মানিত নাগরিকদের টেকসই নিরাপত্তার নিমিত্তে সদা জাগ্রত কুড়িগ্রাম জেলা পুলিশ।

সম্পর্কিত