সোমবার, ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে শাবান, ১৪৪৭ হিজরি

কুড়িগ্রামে চার শহীদ পরিবারের মাঝে জামায়াতের ৮ লক্ষ টাকা বিতরণ

ফারহান রবিউল ইসলাম রাইম:

সারাদেশের ন্যায় কুড়িগ্রামেও বৈষম বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ৪ শহীদ পরিবারের পাশে দাঁড়িয়েছে জামায়াতে ইসলামী।

৯ সেপ্টেম্বর সোমবার বিকেল তিনটায় কুড়িগ্রাম পৌরসভার অডিটোরিয়াম হলে জেলা জামায়াত আয়োজিত শহীদ পরিবারের সাথে মতবিনিময় সভায়, জমায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ বিতরণ কার্যক্রম পরিচালনা করেন।

জেলা জামায়াত আমীর, মাওলানা আব্দুল মতিন ফারুকীর সভাপতিত্বে, জেলা সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিনের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরবার বলেন, গোটা বাংলাদেশের শহীদ পরিবারগুলো আমাদের পরিবার। এই সামান্য উপহারটুকুই শেষ নয়। বাকি জীবন শহীদ পরিবার গুলোর সুখে দুখে পাশে থাকার চেষ্টা করবে জামায়াত।

সম্পর্কিত