শুক্রবার, ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জিলকদ, ১৪৪৭ হিজরি

চিলমারীতে মহিলা দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মিজানুর রহমান মিজান, স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুড়িগ্রামের চিলমারীতে শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলার শান্তিনগর এলাকা থেকে বর্ণাঢ্য র্যালি বের করে উপজেলা মহিলা দল। র্যালিটি শান্তিনগর এলাকা থেকে বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ মোড়ে এসে সমাবেশে মিলিত হয়।

উপজেলা মহিলা দলের সাধারন সম্পাদক মোছাঃ চায়না বেগমের নেতৃত্বে র্যালিতে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক আন্জুমান আরা, সদস্য রুকাইয়া আক্তার লুনা, নাছরীন আক্তার, শাহনাজ বেগম, নুরানী বেগম প্রমুখ।

সম্পর্কিত