মঙ্গলবার, ২৪শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

নবীগঞ্জে ডাকতির প্রস্তুতিকালে ০২ গরু চোর গ্রেফতার

 

স্বপন রবি দাশ,জেলা প্রতিনিধি হবিগঞ্জঃহবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের ফাদুল্লাপুর দৌলতপুর গ্রামে ডাকতির প্রস্তুতিকালে ০২ ডাকাতকে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। গত শনিবার (৩০মার্চ)রাতে ডাকাতদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ডাকাতরা হলো: উপজেলার দীঘলবাক ইউনিয়নের দৌলতপুর গ্রামের মৃত আ: মালিক পুত্র শামিম মিয়া,(৩৩), ইনাতগঞ্জ ইউনিয়নের তৈয়ব উল্লার পুত্র আরজান মিয়া(৩৫)কে গ্রেফতার করতে সক্ষম হয়।

পুলিশ সূত্রে জানা যায়,শনিবার রাতে গ্রেফতারকৃত ডাকাতরা ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: মাসুক আলী দিকনির্দেশনায় ও এস আই মামুন এর নেতৃত্বে একদল পুলিশের বিশেষ অভিযানে চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

ডাকাতদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: মাসুক আলী।তাদেরকে হবিগঞ্জ আদালতে প্রেরন করা হয়েছে।

সম্পর্কিত