মঙ্গলবার, ২৪শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

জৈন্তাপুর পিকাআপ ও লেগুনা মুখোমুখি সংঘর্ষে ৫ জনের মৃত্যু

আব্দুর রাজ্জাক শাওন(স্টাফ রির্পোটার)ঃসিলেট – তামাবিল সড়কে জৈন্তাপুর থানা দরবস্ত পল্লী বিদ্যুৎতের সামনে সিলেট থেকে লেগুনা যাত্রী নিয়ে যাচ্ছিল জৈন্তাপুর। অপরদিকে পিকাআপ গরু নিয়ে আসতেছিল সিলেট। লেগুনা ও পিকাআপ মুখোমুখি সংঘর্ষ হয়। দুপুর ১২.১০ মিনিটে সময় এই দুর্ঘটনায় সংঘটিত হয়। এতে ৫ জনের মৃত্যু হয়। তিনজন দুর্ঘটনার স্থলে মৃত্যুবরণ করেন দুইজন হাসপাতালে নেওয়ার পর মৃত্যুবরণ করেন।যারা মৃত্যুবরণ করছেন তাদের কয়েক জনের বাড়ি হলো সিলেটের চিকনাগুল। লেগুনা আরো অনেক যাত্রী যারা ছিলেন তাদের অবস্থা আশংকাজনক রয়েছে।

দুর্ঘটনায় বিষয় নিশ্চিত করছেন জৈন্তাপুর মডেল থানার ওসি তাজুল ইসলাম জানান যাদের অবস্থা আশংকাজনক বেশি তারেকে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

সম্পর্কিত