শুক্রবার, ২০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১লা শাওয়াল, ১৪৪৭ হিজরি

রক্তের বন্ধন সামাজিক সংগঠনের ঈদ উপহার বিতরণ 

নিজস্ব প্রতিবেদকঃ

রক্তের_বন্ধন_সামাজিক_সংগঠন এর উদ্যোগে পবিত্র ঈদকে সামনে রেখে আজ লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার দইখাওয়া এলাকায় অনুষ্ঠিত হয়েছে ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রমের এক আন্তরিক আয়োজন।

মানবতার সেবায় নিবেদিত এই সংগঠনটি সমাজের অসহায়, দুঃস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে সবসময়ই অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

উক্ত অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। তাদের সক্রিয় অংশগ্রহণে সুন্দর ও সুশৃঙ্খলভাবে এই কার্যক্রম সম্পন্ন হয়। স্বেচ্ছাসেবীরা ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন প্রয়োজনীয় খাদ্যসামগ্রী, যাতে করে প্রত্যেকটি পরিবার ঈদের আনন্দ সমানভাবে উপভোগ করতে পারে।

এই মহৎ উদ্যোগ শুধু সামগ্রী বিতরণেই সীমাবদ্ধ নয়, বরং এটি ভালোবাসা, সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। রক্তের বন্ধন সামাজিক সংগঠন বিশ্বাস করে—মানুষের পাশে দাঁড়ানোই সবচেয়ে বড় ইবাদত, আর সেই বিশ্বাসকে ধারণ করেই তারা এগিয়ে যাচ্ছে মানবতার কল্যাণে।

ইনশাআল্লাহ, ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম আরও বৃহৎ পরিসরে পরিচালিত হবে এবং সমাজের প্রতিটি স্তরের মানুষের মাঝে সুখ ও স্বস্তি পৌঁছে দেওয়ার এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।

সম্পর্কিত