শনিবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি

চিলমারী মডেল থানার দুই পুলিশ সদস্যের বিদায়

মিজানুর রহমান মিজান, স্টাফ রিপোর্টারঃ কুড়িগ্রামের চিলমারী মডেল থানার দুই পুলিশ সদস্যকে অবসর জনিত বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে।

শুক্রবার দুপুরে থানার অফিস কক্ষে এ সংবর্ধনা দেন অতিরিক্ত পুলিশ সুপার (উলিপুর সার্কেল) মোহাম্মদ মহিবুল ইসলাম।

কর্ম জীবনে পুলিশ সদস্য (কনেস্টবল) হয়ে ৩৯ বছর দায়িত্ব পালনের পর মো. আব্দুল গাফ্ফার ও ৩৮ বছর দায়িত্ব পালনের পর যোগেন্দ্রনাথ বর্মনকে অবসর জনিত কারণে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।

আব্দুল গাফ্ফার চিলমারী উপজেলার থানাহাট ইউনিয়নের শামসপাড়া এলাকার মৃত মজিবর রহমানের ছেলে ও যোগেন্দ্রনার্থ উলিপুর উপজেলার দক্ষিণবামনা ছড়া এলাকার মৃত প্রফুল্ল কুমারের ছেলে।

থানার অফিস কক্ষে আলোচনা সভা শেষে ওই দুই পুলিশ সদস্যকে বিদায়ী সংবর্ধনা প্রদান ও পুলিশের গাড়িতে করে তাঁদের নিজ বাড়িতে পৌঁছে দেয়া হয়।

সংবর্ধনায় উপস্থিত ছিলেন চিলমারী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জাহাঙ্গীর আলম ও থানার সকল পুলিশ সদস্যরা।

 

সম্পর্কিত