মোঃ ওয়ালীউল্লাহ হাসান
জয়পুরহাট জেলা প্রতিনিধি:
জয়পুরহাটের পাঁচবিবিতে আজ দুপুর ১২টায় পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ নিয়ামুল হক এর আয়োজনে পাঁচবিবি থানার কনফারেন্স রুমে আইন শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ । প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ নিয়ামুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুজাউল করিম আমীর পাঁচবিবি উপজেলা জামায়াতে ইসলামী, আবু সুফিয়ান মুক্তার সেক্রেটারি পাঁচবিবি উপজেলা জামায়াতে ইসলামী, সাইফুল ইসলাম ডালিম সভাপতি পাঁচবিবি উপজেলা বিএনপি,গোলাম রব্বানী সেক্রেটারি পাঁচবিবি পৌর জামায়াতে ইসলামী, এসআই নুরনবী সেকেন্ড অফিসার পাঁচবিবি থানা, নাজমুল ইসলাম চেয়ারম্যান বাগজানা ইউ পি পরিষদ, আনোয়ারুল ইসলাম চৌধুরী ধরন্জী ইউ পি পরিষদ, আ স ম আরেফিন চৌধুরী আবু চেয়ারম্যান আটাপুর ইউ পি পরিষদ, জাকের হোসেন মেম্বার আয়মারসুলপুর ইউ পি পরিষদ, সজল কুমার দাস সাধারণ সম্পাদক পাঁচবিবি প্রেসক্লাব, ইদ্রিস আলী সাধারণ সম্পাদক পাঁচবিবি মডেল প্রেসক্লাব, আমিনুল ইসলাম দুলাল সাধারণ সম্পাদক পাঁচবিবি পৌর প্রেসক্লাব, শামিম হোসেন পাঁচবিবি উপজেলা প্রেসক্লাব, চুরি ছিনতাই রোধে করনীয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ নিয়ামুল হক ও এস আই নুরনবী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পাঁচবিবি থানার এসআই আলমগীর। ধরন্জী ইউ পি পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বলেন ভ্যানগারীর ব্যটারি, সোনা, টাকা -পয়সা চুরি হচ্ছে আপনারা ও সাংবাদিকদের সহযোগিতায় এই অপরাধ কমানো সম্ভব। বাগজানা ইউ পি পরিষদের চেয়ারম্যান নাজমুল ইসলাম বলেন অপরাধী শনাক্ত করতে সহযোগিতা করব ও মাদকের সাথে সম্পৃক্ত যারা তাদেরকে আটক করে আইনগত পদক্ষেপ গ্রহণ করেন ও জুয়ারিদেরকেও আইনের আওতায় আনেন সকলের দ্বায়িত্ব সকলেই সঠিকভাবে পালন করলে অপরাধ অনেকটাই কমানো সম্ভব। আটাপুর ইউ পি পরিষদের চেয়ারম্যান আ স ম আরেফিন চৌধুরী আবু বলেন যার যার কাজ তার কাজ তাকেই করতে দেন ও করতে হবে তাহলেই অপরাধ দুর করা সম্ভব হবে। তিনি আরও বলেন গ্রাম আদালতে অনেক অভিযোগ নিষ্পত্তি করেছি ও বিভিন্ন বিষয়ে রাজনৈতিক নেতাদের সুপারিশের কারণে আমাদের কাজে বিঘ্ন হচ্ছে এ বিষয়টিও আপনারা দেখবেন। উপজেলা জামায়াতে ইসলামীর আমীর সুজাউল করিম বলেন পাঁচবিবি থানার অফিসার ইনচার্জের টিম যদি সততার সাথে কাজ করে তাহলে অপরাধ নির্মূল করা সম্ভব হবে, সাইফুল ইসলাম ডালিম পাঁচবিবি উপজেলা বিএনপির সভাপতি বলেন পুলিশকে চোরদেরকে হুমকি ধামকি দিতে হবে ও ভয় দেখাতে হবে তাহলে তারা ভয় পাবে ও অনেকটাই চুরি কমানো যাবে।










