বায়জিদ বোস্তামী, স্টাফ রির্পোটারঃঅস্ত্রসহ সোহেলকে আটকের ঘটনায় ঠাকুরগাঁওয়ে মানববন্ধন করেছে আটক যুবকের পরিবার ও স্থানীয়রা।আজ মঙ্গলবার ১১ ই ফেব্রুয়ারি শহরের চৌরাস্তায় এ মানববন্ধন কর্মসূচি পালন করে তারা।মানববন্ধনে তারা অভিযোগ করে বলেন আটক সোহেল রানা একজন ভালো ছেলে। তাকে কেউ ফাঁসিয়েছে বলে দাবী করেন স্থানীয়রা।তারা আরোও বলেন ঘটনাটির সুষ্ঠ তদন্ত করে বিচারের দাবি করেন তারা।
আটক সোহেলের স্ত্রী ও স্বজনেরা অভিযোগ করে বলেন আমার স্বামী নির্দোষ তাকে কেউ ফাঁসিয়েছে।আমরা এর সুষ্ঠ তদন্ত চাই।যেদিন পুলিশ বিছানার নিচ থেকে পিস্তল পায় তার আগেন দিন সন্ধায় আমাদের বাড়ির কারেন্টের তার কে বা কাঁহারা কেটে দিয়েছিলো আমাদের মনে হয় ওইদিনই কেউ এই ষড়যন্ত্র করেছে।উল্লেখ্য যে গতকাল সোমবার ১০ ই ফেব্রুয়ারি পুলিশের বিশেষ অভিযানে বিদেশি পিস্তলসহ সোহেল রানা নামে (৩৩) এক যুবককে আটক করেছিল পুলিশ।আটকের পর তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।













