বুধবার, ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

তোমায় বলছি
মোছা :মিনারা বেগম

শিক্ষা নিতে না পারলে
শিক্ষকে অপমান করিও না।
ভালোবাসতে কাউকে না পারলে
উপহার করো না।

বিচার করতে না পারলে
অবিচার করো না।
সত্য বলতে না পারলে
মিথ্যা বলো না।

ভালো কাজ করতে না পারলে
মন্দ কাজ করো না।
হালাল রুজি না থাকলে
হারাম রুজি খেয়ো না।

নিজ সম্পদ রক্ষা করতে না পারলে
অন্যের সম্পদ বেদখল করো না। আপনকে কিছু দিতে না পারলে
মন্দ কিছু বলো না।

ক্ষমতা ব্যবহার করতে না পারলে অপব্যবহার করো না।
বড়ো কর্মকর্তা হতে না পারলে
নিজ কাজে ফাঁকি দিও না।

পিতা-মাতার সেবা করতে না পারলে
পৃথক হইও না।
উপকার করতে না পারলে
কারো ক্ষতি করো না।

সম্পর্কিত