শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই শাবান, ১৪৪৭ হিজরি

দরজায় কড়া নাড়ছে দূর্গা পুজা,চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি

মো:মেহেদী হাসান,স্টাফ রিপোটারঃ

বছর ঘুরে আবারও দরজায় কড়া নাড়ছে দূর্গাপুজা।দুর্গাপূজার বাকি আর মাত্র কয়েক দিন। ‍বছর ঘুরে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।

আর এই উৎসবকে কেন্দ্র করে পূজা মণ্ডপগুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বেশিরভাগ জায়গায় প্রতিমা গড়া শেষ।

উপজেলার পাঁচুপুর, তিলাবাদুরি, বিপ্রোবোয়ালিয়া, বিশা ও সুটকিগাছা রাবারড্রাম ঘুরে দেখা যায় এমন চিত্র। কিছু কিছু মণ্ডপের প্রতিমা গড়ার কাজ শেষ।চলছে রং করার প্রস্তুতি।

উপজেলায় এ বছর ৪৯ টি মণ্ডপে পালিত হবে দুর্গা উৎসব। ইতোমধ্যে প্রশাসনের পক্ষে থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

শারদীয় দুর্গাপূজাকে নির্বিঘ্নে সম্পন্ন করতে উপজেলা পূজা উদযাপন পরিষদ এবং মন্দির কমিটির সঙ্গে সমন্বয় করে কাজ করছে আনসার ও পুলিশ সদস্যরা।

সম্পর্কিত